Header Ads

জ্বর থেকে মুক্তির দোয়া

 


জ্বরের সময় পড়ার দোয়া
হজরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণনা করেন, নিশ্চয়ই রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম জ্বর গলা ব্যাথায় এভাবে দোয়া করতে শিক্ষা দিতেন-

 

দোয়াটির আরবি :

بِسْمِ اللَّهِ الْكَبِيرِ أَعُوذُ بِاللَّهِ الْعَظِيمِ مِنْ شَرِّ عِرْقٍ نَعَّارٍ وَمِنْ شَرِّ حَرِّ النَّارِ

উচ্চারণ : বিসমিল্লাহিল কাবির, আউজুবিল্লাহিল আজিমি মিন শাররি ইরকিন নাআর, ওয়া মিন শাররি হাররিন নার।


অর্থ : মহান আল্লাহর নামে, আমি আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি; প্রবল প্রবাহমান রক্তচাপের আক্রমণ থেকে এবং জাহান্নামের উত্তপ্ত আগুনের অনিষ্ট থেকে।’ (তিরমিজি, হাদিস : ২০৭৫; নাসায়ি; মকবুল দোয়া : ১৬৩)

আবদুল্লাহ ইবনে আব্বাস রা: বলেন, ‘জ্বর অন্যান্য ব্যথায় আল্লাহর রাসূল সা: আমাদের এই দোয়াটি পড়ার শিক্ষা দিতেন।

তাৎক্ষণিকভাবে জ্বর অন্যান্য নিরাময়ের জন্য এই দোয়া আবশ্যিকভাবে উপযুক্ত। তবে রোগ থেকে মুক্ত থাকতেঅবশ্যই যথাযথ স্বাস্থ্য সচেতনা জরুরি। পাশাপাশি চিকিৎসা গ্রহণ করাও চাই। আল্লাহ তাআলা আমাদের সব ধরনের অসুস্থতা থেকে মুক্ত রাখুন, আমিন।

No comments

Powered by Blogger.