দুশ্চিন্তা থেকে মুক্তির দোয়া
দোয়া-০১
لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ الْعَظِيمُ الْحَلِيمُ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ الْعَرْشِ الْعَظِيمِ، لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ رَبُّ السَّمَوَاتِ وَرَبُّ الْأَرْضِ وَرَبُّ الْعَرْشِ الْكَرِيم
উচ্চারণঃ লা ইলা-হা ইল্লাল্লা-হুল ‘আযীমূল হালীম। লা ইলা-হা ইল্লাল্লা-হু রব্বুল ‘আরশিল ‘আযীম। লা ইলাহা ইল্লাল্লা-হু রব্বুস সামা-ওয়া-তি ওয়া রব্বুল আরদ্বি ওয়া রব্বুল ‘আরশিল কারীম।
অর্থঃ আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান ও সহিষ্ণু। ‘আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি মহান আরশের রব্ব। আল্লাহ ছাড়া কোনো হক্ব ইলাহ নেই, তিনি আসমানসমূহের রব্ব, যমীনের রব্ব এবং সম্মানিত আরশের রব্ব।
দোয়া-০২
اللَّهُمَّ رَحْمَتَكَ
أَرْجُو، فَلاَ تَكِلْنِي إِلَى نَفْسِي طَرْفَةَ عَيْنٍ، وَأَصْلِحْ لِي شَأْنِي
كُلَّهُ، لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ
উচ্চারণঃ
আল্লাহুম্মা রহ্মাতাকা আরজু ফালা তাকিলনী ইলা নাফসী ত্বারফাতা ‘আইন, ওয়া আসলিহ্ লী শা’নি কুল্লাহু, লা ইলা-হা ইল্লা আনতা
অর্থঃ ইয়া আল্লাহ! আমি তোমার রহমতেরই আশা করি। তাই তুমি এক নিমেষের জন্যও আমাকে আমার নিজের কাছে সোপর্দ করে দিও না। তুমি আমার সার্বিক বিষয়াদি সংশোধন করে দিও। তুমি ছাড়া কোন ইলাহ নেই।
দোয়া-০৩
لاَ إِلَهَ إِلاَّ أَنْتَ سُبْحَانَكَ إِنِّي
كُنْتُ مِنَ الظّالِمِينَ
উচ্চারণঃ লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নি কুনতু মিনাজ জোয়ালিমিন।
অর্থঃ “আপনি ছাড়া কোনো ইলাহ নেই, আপনি পবিত্র-মহান, নিশ্চয় আমি যালেমদের অন্তর্ভুক্ত।”
দোয়া-০৪
اللَّهُ اللَّهُ رَبِّي لاَ أُشْرِكُ بِهِ
شَيْئاً
উচ্চারণঃ আল্লাহু আল্লাহু, রব্বী, লা উশরিকু বিহি শাই আন।
অর্থঃ আল্লাহ! আল্লাহ! তিনিই আমার রব! আমি তাঁর সাথে কোন কিছুর শরিক করি না।
.jpg)
No comments